Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাংবাদিক রিজুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

admin • 23 Jun 2024, 02:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাংবাদিক রিজুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়াতে এশিয়ান টেলিভিশনের র্স্টাফ রিপোর্টার হাসিবুর রহমার রিজুর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের সাংবাদিক বৃন্দ।

রোববার সকালে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ, ভোরের কাগজের সাঈদুল ইসলাম প্রবীন, এশিয়ান টিভির খোকসা প্রতিনিধি পুলক সরকারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ৷

গত ২০ জুন কুষ্টিয়ার হরিপুরে সাংবাদিক রিজুর উপর স্থানীয় মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। বর্তমানে রিজু  রাজধানীর  পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় কুষ্টিয়া থানায় ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।