Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

সাংবাদিক মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে

admin • 01 Dec 2024, 09:33 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাংবাদিক মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে

প্যানিক অ্যাটাকে ‘অসুস্থ’ সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে যেহেতু চারটি মামলা আছে, সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এ নারী সাংবাদিক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

   

ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এজন্য ৪ মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

 

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

 

তিনি বলেন, ‘মুন্নী সাহাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। তবে তাকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত হয়নি। একদল লোক পথরোধ করে ঘিরে দাঁড়ানোর পর তাকে উদ্ধার করেছিল পুলিশ। জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।