Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

সাংবাদিকদের বেতন যথাসময়ে প্রদানের আহ্বান তথ্য উপদেষ্টার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সাংবাদিকদের বেতন যথাসময়ে প্রদানের আহ্বান তথ্য উপদেষ্টার

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সংস্কার কমিশন। গুজব প্রতিরোধে গণমাধ্যমকে কাজ করার আহ্বানও জানান তিনি।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে, সচিবালয়ে তথ্য উপদেষ্টার সাথে দেখা করতে যান ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে গণোমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এ সময় তিনি বলেন, গণমাধ্যম কতটুকু স্বাধীনতা পেয়েছে, কি চ্যালেঞ্জ সামনে আছে এসব নিয়েই আলোচনা হয়েছে। সরকার গণমাধ্যমের স্বাধীনতা টেকসই করতে কাজ করছে বলেও জানান তিনি।

 

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশকে নিয়ে এখনও অপপ্রচার হচ্ছে। সংবাদমাধ্যমগুলোকে সঠিক তথ্য তুলে ধরে গুজব প্রতিরোধে কাজ করতে হবে। 

তিনি আরও জানান,  সরকার মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে। গণমাধ্যম সংস্কার কমিশন  স্বাধীনতা টেকসই করার জন্য কাজ করছে। এক্ষেত্রে সবার পরামর্শ নেয়া হবে। সাংবাদিকদের বেতন যথাসময়ে প্রদানে মালিকপক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।