Sunday, 8 November 2026
শিরোনাম
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার জামালপুরে মুখোশ পরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ‘শেখ হাসিনা ফিরবেই’ ব্যানারে যুবলীগের শতাধিক নেতাকর্মীর মিছিল
এক্সক্লসিভ

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চায় সরকার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চায় সরকার

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে ১ জুলাই পরবর্তী বিভিন্ন হয়রানিমূলক মামলার প্রয়োজনীয় তথ্যাদি প্রমাণসহ তথ্য ও সম্প্রচার  মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিকের নাম, পদবি ও সংবাদ মাধ্যমের নাম-ঠিকানা, মামলার নম্বর ও তারিখ, মামলা দায়েরের স্থান, মামলার সংক্ষিপ্ত স্থান বিবরণ, মামলার বর্তমান অবস্থা, অভিযুক্তের হাল (গ্রেপ্তার-জামিন) ও মন্তব্য নির্ধারিত ছকে সংযোজন করতে হবে।'

তথ্য বিবরণীতে বলা হয়েছে, প্রতিকার প্রত্যাশী সাংবাদিকরা ব্যক্তিগতভাবে-সম্পাদকের সুপারিশসহ ই-মেইল press1@moi.gov.bd ​​​​​​​ এ তাদের আবেদন পিডিএফ আকারে পাঠাতে পারবেন। '

 

সাংবাদিকতার প্রত্যয়ন-প্রমাণ-গ্রহণযোগ্য প্রমাণপত্র এর সঙ্গে সংযুক্ত করতে হবে। সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট , ১৯৭৪ এর সেকশন ২(জি) এ বর্ণিত সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল-অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধিতে (যদি থাকে) বর্ণিত সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা পূর্বোক্ত আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে। '

 

সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য প্রেরণ করা যাবে না বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।