Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

সরকার জনগণের জন্য কিছুই করে নাই যারা বলে তারা বুদ্ধি প্রতিবন্ধী: হানিফ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সরকার জনগণের জন্য কিছুই করে নাই যারা বলে তারা বুদ্ধি প্রতিবন্ধী: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সম্প্রতি বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্য শুনে মনে হয়, আন্দোলন-সংগ্রাম করে ব্যর্থ হওয়ার কারণে তাদের মস্তিষ্কের পুরাটাই নষ্ট হয়ে গেছে।

 

ফখরুলদের মাথা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে দেখা দরকার। ‘এই সরকার জনগণের জন্য কিছু করে নাই’ এই কথা যারা বলে তারা হয় অন্ধ অথবা তারা বুদ্ধি প্রতিবন্ধী।

 

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

হানিফ আরও বলেন, কোনো একটি রাজনৈতিক দলের অংশ নেওয়া বা না নেওয়ার ওপরে নির্বাচনের কিছু আসে যায় না। একটা রাজনৈতিক দল অংশ নেবে না বলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না সেটা বলার কোনো সুযোগ নেই। কারণ এই দেশে নিবন্ধিত অনেক রাজনৈতিক দল আছে, যারা নির্বাচনে অংশ নেওয়ার মতো সক্ষমতা রাখে।

 

সে কারণে এতগুলো নিবন্ধিত দলের মধ্যে যদি কোনো একটা বা দুটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, এতে মনে হয় না নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

 

তিনি বলেন, বিএনপি নেতা তারেক রহমান লন্ডনে বসে বলেছেন- বাংলাদেশকে পিছিয়ে দিতে হবে। যারা দেশকে পেছনে নেওয়ার কথা বলে তাদের কাছে দেশের উন্নয়ন অগ্রগতি কখনোই ভালো লাগবে না।

 

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর জাহান শারমীমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।