Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

সন্তানের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন মা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সন্তানের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন মা

হাসপাতাল থেকে সন্তানের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মা মাকসুদা বেগম। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মাকসুদা ও মোটরসাইকেল চালক রুবেল সিকদার। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার সকাল ৬টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর ডাক্তারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের যাত্রী মাকসুদা বেগম এবং মোটরসাইকেল চালক রুবেল সিকদার।

 

ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোরে লিভারের সমস্যাজনিত রোগে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আলম হাওলাদার। এরপর লাশবাহী অ্যাম্বুলেন্সে তার মরদেহ নিয়ে নিজ বাড়ি পটুয়াখালীর কলাপাড়ার গন্ডাবাড়ি এলাকায় যাচ্ছিলেন মা মাকসুদা বেগম।

 

পথে আমতলীর ডাক্তারবাড়ি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সযাত্রী মা মাকসুদা বেগম এবং মোটরসাইকেল চালক রুবেল সিকদার মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ সময় আহত হয়েছেন আরো একজন।

 

আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।