Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

সন্তানের বিশেষ অঙ্গে জোঁক সন্দেহে হাসপাতালে, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য!

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সন্তানের বিশেষ অঙ্গে জোঁক সন্দেহে হাসপাতালে, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য!

দেড় বছরের শিশুর কান্না ও বিশেষ অঙ্গে রক্তক্ষরণে বিচলিত হয়ে হাসপাতালে ছুটে আসেন মা-বাবা। তারা ভেবে ছিলেন হয়ত জোঁক কেটেছে। কিন্তু হাসপাতালে গিয়ে জানলেন তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নাটোর শহরের মেথরপট্টি এলাকায়।

এ ঘটনায় গুরুতর আহত শিশুটিকে প্রথমে নাটোর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা জড়িত একই এলাকার মৃত অতুল চন্দ্র প্রামাণিকের ছেলে প্রবীর চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

 

জানা যায়, শুক্রবার (৫ জুলাই) দুপুরে পাশের নিঃসন্তান এক দম্পতির বাসায় শিশুটিকে রেখে কাজে গিয়েছিলেন মা-বাবা। বিকেলে এসে জানতে পারেন, তাদের সন্তানের বিশেষ অঙ্গে জোঁক প্রবেশ করেছে। এরপর শিশুটিকে নিয়ে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান মা-বাবা। প্রচুর রক্তক্ষরণ এবং বিশেষ অঙ্গ পরীক্ষা করে চিকিৎসক জানান শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

 

নাটোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রওশনারা বেগম বলেন, ধর্ষণজনিত কারণে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নাটোরর থানার ওসি মিজানুর রহমান জানান, শিশুটির বাবার অভিযোগে অতুল চন্দ্রকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।