Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

admin • 27 Nov 2024, 10:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে তাদের গাড়ি। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

লোহাগাড়া থানার এএসআই মো. আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।