Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শোকাবহ ১৫ আগস্ট স্মরণে বোদায় আলোচনা সভা

admin • 26 Aug 2023, 03:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শোকাবহ ১৫ আগস্ট স্মরণে বোদায় আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ আয়োজিত যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ২৫ আগষ্ট  বিকেলে বোদা বাজারস্থ  ধানহাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী এ্যাড. মো. নূরল ইসলাম সুজন,এমপি ।

প্রধান অতিথির বক্তব্য রেলমন্ত্রী বলেন, দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মন্ত্রী ।  

বোদা উপজেলা যুবলীগের সভাপতি মো. গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি  এ্যাড. মো. ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বোদা মো. ফারুক আলম টবি , জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন সহ বোদা উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন । বৃষ্টি ও বৈরি আবহাওয়া  উপেক্ষা করে  কয়েক হাজার নেতাকর্মী এ সভায় উপস্থিত  হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।