Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

শুক্রবারে মেট্রোরেল চলাচলের সময় বাড়লো

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শুক্রবারে মেট্রোরেল চলাচলের সময় বাড়লো

রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে মেট্রোরেল চলাচল শুরু হবে বিকেল সাড়ে ৩টার পরিবর্তে বিকেল ৩টায়। ফলে ছুটির দিনে মেট্রোরেল চলাচলের সময় বেড়েছে। নতুন এই সময়সূচি কার্যকর হবে আগামীকাল, ১৭ জানুয়ারি থেকে।

 

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-ব্যবস্থাপকের (প্রশাসন) সই করা নতুন সময়সূচি থেকে এ তথ্য জানা যায়। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) নতুন সময়সূচি দেওয়া হলেও সেটি গণমাধ্যমে আসে বৃহস্পতিবার।

 

নতুন সময়সূচিতে জানানো হয়, ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রো চলাচল করবে। সে হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়।

 

অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকেল ৩টা ২০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। উভয় দিকের চলাচলে প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।

 

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশন থেকে দুপুর ৩টা ৫ মিনিটে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। একই সঙ্গে র‌্যাপিড পাস কেনা এবং এমআরটি বা র‌্যাপিড পাসে টাকা প্রবেশ করানো যাবে।

 

মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।