Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

admin • 16 Jan 2025, 10:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টায় সাইলো ঘাট এবং বিপরীত দিকের কুতুবপুর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুল মাবুদ জানান, নদীতে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

 

আব্দুল মাবুদ আরও জানান, নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় ও ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত বলা যাবে। ধারণা করা হচ্ছে মরদেহ দুটি ২-৩ আগের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।