Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
সারা দেশ

নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয়

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয়

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য নিজের নামের নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়া আবেদন না নেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (০২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

 

জানা গেছে, ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে বিষয়টি বাস্তবায়নের দিকে যাবে সংস্থাটি।

 

 

ইসি কর্মকর্তারা বলছেন, এতদিন যে কোনো মোবাইল নম্বর দিয়ে যে কেউ আবেদন করতে পারতেন। এতে জালিয়াতির আশ্রয় নিতো অনেকে। তাই নিজের নামের মোবাইল নম্বর দিয়ে আবেদনের বিষয়টি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে।

 

ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এ বিষয়ে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পরবর্তীতে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এনআইডি সংশোধনের জন্য স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, ক, ক-১, খ, খ-১, গ ও ঘ; এই ছয় ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করা হয়ে থাকে। এক্ষেত্রে আবেদনের জটিলতা অনুযায়ী ক থেকে ঘ পর্যন্ত ক্যাটাগরি নির্ধারিত হয়। আবেদন জমা পড়ার পর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ক্যাটাগরি নির্ধারণ করে থাকেন।

 

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। ইসির তথ্যভাণ্ডারে থাকা এসব ভোটাররাই নানা সময় নানা সমস্যা সমাধানে এনআইডি সংশোধনের আবেদন করে থাকেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।