Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

শিশুর ভুল চোখে অপারেশন করা সেই নারী চিকিৎসক গ্রেফতার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শিশুর ভুল চোখে অপারেশন করা সেই নারী চিকিৎসক গ্রেফতার

ঢাকার একটি হাসপাতালে দেড় বছর বয়সী এক শিশুর ভুল চোখে অস্ত্রোপচার করার অভিযোগে নারী চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) রাতে ধানমন্ডি থানায় শিশুটির বাবা মাহমুদ হাসান মামলা দায়ের করেন।

 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। ডা. শাহেদারা বেগম ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে শিশু চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।

 

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) শিশুটির বাবা-মা চোখের সমস্যার জন্য তাকে হাসপাতালে নিয়ে যান। শিশুর বাম চোখে সমস্যা থাকলেও অস্ত্রোপচারের সময় চিকিৎসক ভুল করে ডান চোখে অস্ত্রোপচার করেন। ভুল বুঝতে পেরে চিকিৎসক তখনই শিশুটির বাম চোখেও অস্ত্রোপচার করেন এবং দুঃখ প্রকাশ করেন।

 

ভুক্তভোগী শিশুর বাবা-মা হাসপাতালের চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পুলিশের তদন্তে উঠে আসে, চিকিৎসকের এই গাফিলতি শিশুর পরিবারের জন্য চরম মানসিক যন্ত্রণা এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

হাসপাতালের এই গাফিলতির ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের ভুল চিকিৎসার দায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।