Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

শিবচরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
শিবচরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

মাদারীপুরের শিবচরে এক কিশোরীকে তুলে নিয়ে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে ওই পরিবারকে নানা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন পরিবারটি।

 

জানা গেছে, গত ২৮ আগস্ট দুপুরে ফোন করে ওই কিশোরীকে ডেকে নেয় শিবচরের সন্ন্যাসীরচর এলাকার রুহুল আমিনের ছেলে রাতুল। পরে বাখরেরকান্দি এলাকার একটি ঘরে আটকে রেখে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। মেয়েটিকে তার পরিবার খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে ৩১ আগস্ট রাতে নির্যাতিতাকে বাড়িতে রেখে পালিয়ে যায় রাতুলের পরিবারের লোকজন। এরপর থেকেই মেয়েটির পরিবারকে দফায় দফায় হুমকি দিতে থাকে ছেলেটির পরিবার।

 

ঘটনার পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

 

মেয়েটির বাবা বলেন, পুরো ঘটনায় রাতুলের চাচা খায়রুল আমিন জড়িত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

 

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. রিয়াদ মাহমুদ বলেন, ভুক্তভোগী মেয়েটিকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গাইনি চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা করবেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হতে পারে।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, মেয়েটির বাবাকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।