Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

শিক্ষার্থীদের তোপের মুখে জবির ইমামকে নামাজ পড়ানোর অনুমতি, চলবে তদন্ত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
শিক্ষার্থীদের তোপের মুখে জবির ইমামকে নামাজ পড়ানোর অনুমতি, চলবে তদন্ত

আরাফাত চৌধুুরী, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ছালাহ উদ্দিন আগের মতই নামাজ পড়াবেন এবং সেই সাথে তদন্ত কার্যক্রমও চলবে। আজ ৩১ মে (শুক্রবার) বিষয়টি জবি কেন্দ্রীয় মসজিদের ইমাম ছালাহ উদ্দিন নিজেই নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম স্যার আমাকে ডেকেছিলেন, ডেকে বলেছেন যেহেতু আপনাকে মৌখিকভাবে নামাজ না পড়াতে বলা হয়েছিল। এখন আপনি আপনার মতো দায়িত্ব পালন করুন, আজ থেকে জুমআ পড়াতে বলেছেন। তিনি আরও বলেন রেজিস্ট্রার বলেছেন যেহেতু তদন্ত কমিটি হয়েছে তারা তদন্ত করুক, তারা কি রিপোর্ট দেয় সেটা পরে দেখা যাবে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম বলেন, তাকে মৌখিকভাবে আগেই বলা আছে দুই ইমাম বিকল্পভাবে নামাজ পড়াবেন। আজ শুক্রবার থেকেই আগের ইমাম অর্থাৎ ছালাহ উদ্দিন আগের মতো নামাজ পড়াবেন।

উল্লেখ্য, গত ১৮ মে রাতে শারীরিক অসুস্থতা থাকায় ভুলবশত এশার নামাজ আদায় শেষে এক ছাত্রী জবির কেন্দ্রীয় মসজিদের মেয়েদের রুমে ঘুমিয়ে পড়েন। পরে মসজিদের পাহারাদার তালা লাগাতে গেলে ওই মেয়েকে দেখতে পান। এসময় মসজিদের ওই পাহারাদারের স্ত্রী তাকে বের করে নিয়ে আসেন। তবে ইমাম বা পাহারাদার কেউই ভেতরে প্রবেশ করেননি। এ ঘটনার প্রেক্ষিতে ইমামকে মৌখিকভাবে অব্যাহতি দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।