Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

শাহজাহানপুরে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
শাহজাহানপুরে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শাহজানপুরের একটি বাসা থেকে মিতু আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিতু আক্তারের বাড়ি বগুড়া জেলার সদর থানার সাতগ্রাম এলাকায়।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

 

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা দুপুরের দিকে ২২৯ নং গুলবাগের বাসার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করি। প্রাথমিক তদন্তে আমরা জানতে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।