Sunday, 8 November 2026
শিরোনাম
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার জামালপুরে মুখোশ পরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ‘শেখ হাসিনা ফিরবেই’ ব্যানারে যুবলীগের শতাধিক নেতাকর্মীর মিছিল
এক্সক্লসিভ

লিঙ্কে প্রবেশ করলেই সর্বনাশ, উত্তরা থেকে হ্যাকার গ্রেফতার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
লিঙ্কে প্রবেশ করলেই সর্বনাশ, উত্তরা থেকে হ্যাকার গ্রেফতার

ফেসবুক ম্যাসেঞ্জারে অপরিচিত লোকের দেয়া লিঙ্কে প্রবেশ করেই সর্বনাশের শিকার হচ্ছেন অনেকে। কৌশলে ভিকটিমের অ্যাকাউন্ট হ্যাক করে দিনের পর দিন ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। অভিযুক্ত এমনই এক হ্যাকারকে উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

আজ সোমবার (২৮ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে তারা দাবি করেন, ফজলে হাসান অনিক নামে এক প্রতারক অপরিচিত মানুষের ফেসবুক মাসেঞ্জারে লিঙ্ক পাঠিয়ে কৌশলে তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড হাতিয়ে নিতো।

 

পরে তাদের অ্যাকাউন্টে ঢুকে অন্তরঙ্গ ছবি ও ভিডিও বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছে মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য করতো।

 

এভাবে ৫০ জনেরও বেশি মানুষের অ্যাকাউন্ট হ্যাক করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এ যুবক। গত ২ বছর ধরে ১৫ জনকে নিয়মিত ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতো অনিক। ভিকটিমদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে আটক করা হয় তাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।