Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ জেলার খবর

লালমনিরহাট থেকে ছেড়ে গেছে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
লালমনিরহাট থেকে ছেড়ে গেছে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’

কুড়িগ্রামের রেলসেতুর গার্ডার ধসে যাওয়ায় বিকল্প ব্যবস্থায় ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ লালমনিরহাট স্টেশন থেকে চলাচল করছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি লালমনিরহাট থেকে ছেড়ে যায়।

ট্রেন ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেল বিভাগের সহকারী সড়ক পরিবহণ কর্মকর্তা ফারুকুল ইসলাম। তিনি বলেন, বৃষ্টিতে শুক্রবার উপজেলার সিঙ্গেরডাবরি এলাকায় রেলওয়ের ‘ফোর জে’ নম্বর সেতুর গার্ডার ধসে পড়ে। এতে রাত থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ।

ফলে শুক্রবার রাতে রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেন ও শনিবার সকালে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি কুড়িগ্রাম থেকে না ছেড়ে লালমনিরহাট থেকে ছেড়ে গেছে।

তিনি আরও বলেন, রেলওয়ের লালমনিরহাট প্রকৌশল বিভাগের কর্মীরা সেতুটি মেরামতে কাজ করছেন। রোববার সন্ধ্যার দিকে মেরামতের কাজ শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে।

রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী ইদ্রিছ আলী জানান, দ্রুত সেতুটি মেরামত কাজ চলমান রয়েছে। আশা করছি দ্রুত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।