Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাসেলস ভাইপার সাপের আতঙ্কে খোকসার চরাঞ্চলবাসী

admin • 23 Jun 2024, 09:08 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাসেলস ভাইপার সাপের আতঙ্কে খোকসার চরাঞ্চলবাসী

চলতি বর্ষা মৌসুমে বিষধর রাসেলস ভাইপার সাপের আতংকে দিন কাটাচ্ছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার চরাঞ্চলবাসী। এরই মধ্যে ডজন খানেক সাপের ছোবলের শিকার হয়েছে। আন্ক্রান্তদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।

উপজেলায় পদ্মা ও গড়াই নদীবিধৌত গোপগ্রাম, আমবাড়িয়া, শোমসপুর, সন্তোষপুর, উত্তর শ্যামপুর, ফুলবাড়ি, একতারপুর, ইচলাট ও বনগ্রাম। এসব অঞ্চলের লাখো মানুষ পশুপালন ও কৃষির উপর নির্ভরশীল। যেকোনো সময় বিষধর সাপের সামনে পড়তে হতে পারে যে কাউকে। তাই ভয়ে জমিতে কাজে যেতে পারছেন না তারা।

ক্ষেতখামার বা নদীর চরাঞ্চলে এই বিষধর সাপের আশ্রয়স্থল হলেও বর্ষাকাল বা এর আগেভাগেই তা চলে আসে লোকালয়ে। এরই মধ্যে উপজেলায় বিষধর সাপের ছোবলে মারা গেছেন ৩ জন। গত দুই বছর ধরে জানিপুর, শিমুলিয়া, গোপোগ্রাম ও আমবাড়িয়া এই চার ইউনিয়নে বিষধর সাপের উপদ্রব বেশি দেখা দিয়েছে। সাপে কাটলেও সঠিক সময়ে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে অনেকেই। ফলে সাপের আতংকে দিন কাটছে স্থানীয়দের।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল জানান, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। সাপে কাঁটা রোগী বা পরিবারের কেউ আতঙ্কিত না হয়ে রোগীকে ওঝার কাছে না নিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি।

সমস্যা সমাধানে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ইউএনও ইরুফা সুলতানা। তবে অ্যান্টিভেনম এর যথাযথ প্রয়োগ ও আতংক থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।