Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

‘রাসেলস ভাইপার’ মেরে ব্যাগে ভরে বাড়ি আনল দুই শিশু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
‘রাসেলস ভাইপার’ মেরে ব্যাগে ভরে বাড়ি আনল দুই শিশু

চরে খেলা করতে গিয়ে কলাক্ষেতে প্রায় সাড়ে তিন ফুট লম্বা একটি ‘রাসেলস ভাইপার’ সাপ দেখতে পায় দুই শিশু। সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে তারা ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসে। স্থানীয় লোকজন তাদের কাছ থেকে কেড়ে নিয়ে মৃত সাপটিকে জঙ্গলে ফেলে দেন।

 

বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর চরে এ ঘটনা ঘটে। ওই দুই শিশুর একজন দয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে। অন্যজন একই এলাকার বাসিন্দা।

দুই শিশু জানায়, তারা চরে ফুটবল খেলতে গিয়েছিল। তখন কলাগাছের সঙ্গে একটি সাপ পেঁচিয়ে থাকতে দেখে। এরপর লাঠি দিয়ে সাপটি মেরে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসে। এলাকাবাসী ব্যাগের ভেতরে কী জানতে চাইলে, বলে সাপ। এরপর স্থানীয় লোকজন মৃত সাপটি জঙ্গলে ফেলে দেন।

সাপের ছবি দেখে ধারণা করা হচ্ছে, সাপটি রাসেলস ভাইপার। স্থানীয় গৃহিণী সেতু খাতুন বলেন, দুই শিশু একটি রাসেলস ভাইপার সাপ মেরে ব্যাগে করে বাড়িতে এনেছিল। পরে তারা মৃত সাপটি জঙ্গলে ফেলে দিয়েছেন। তার ভাষ্য, এলাকায় রাসেলস ভাইপার সাপের উৎপাত বেড়েছে। এতে চরের বাসিন্দারা আতঙ্কিত।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনাটি জানেন না। তবে দুই শিশু মিলে একটি রাসেলস ভাইপার সাপ মেরেছে বলে জানতে পেরেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। তিনি বলেন, এ ব্যাপারে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।