Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু

admin • 26 Jun 2024, 07:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

বুধবার (২৬ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তিনি বাঘা উপজেলার গাঁওপাড়া গ্রামের আমির হোসেন আমুর ছেলে।

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (আইসিইউ) ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, গত ২২ জুন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সবশেষ তার মাথার ক্ষত স্থানে ইনফেকশন দেখা দেয়।

 

এর আগে, গত ২২ জুন আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম এবং পৌরসভার মেয়র আক্কাস আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হন।

 

পরে এ ঘটনায় বাঘা যুবলীগের যুগ্ম সম্পাদক বাদী হয় ৪৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এই মামলায় সাতজনকে আটক করা হয়েছে। তারা সবাই পৌর মেয়রের সমর্থক বলে জানা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।