Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

admin • 22 Sep 2023, 03:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রকিবুল ইসলাম রঞ্জু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের মেইন রোডে এ দুর্ঘটনাটি ঘটে।

রফিকুল রাজবাড়ির কালুখালী উপজেলার চর কুল্টিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

নিহতের বড় ভাই জহিরুল ইসলাম জানান, তাঁর ছোট ভাই রফিকুল কৃষি কাজ করতেন। আজ সকালের দিকে জরুরি কাজে তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে বাজারের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তাঁরা জানতে পারেন দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়েছেন।

পরে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে দুপুর পৌনে ১ টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে রফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।