Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

রাজবাড়ীতে ছাত্রদলের কর্মী সম্মেলনে ধাওয়া-পাল্টা ধাওয়া

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে ছাত্রদলের কর্মী সম্মেলনে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজবাড়ী জেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। শুক্রবার (২৪ মে) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ।

জানা যায়, অতিথিদের সামনেই চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। পরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কর্মীদের শান্ত করতে বার বার মাইকে ঘোষণা দেন। এক পর্যায়ে নেতা-কর্মীরা শান্ত না হওয়ায় সম্মেলন স্থলে হট্টগোল শুরু হয়।

পরবর্তীতে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিনের হস্তক্ষেপে হট্টগোল নিয়ন্ত্রণে আনা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।