Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা চৌধুরীপাড়া শিশু পার্কের পাশে একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনিসা আক্তার (১৮) নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া বলেন, ‘খবর পেয়ে আজ বিকেলে রামপুরার চৌধুরীপাড়া ১৯০/বি তাহেরুল ভিলার তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে স্বামী জুবায়ের ফ্যানের সাথে গলায় রশি পেঁচানো এবং স্ত্রী মনিসা আক্তারকে জানালার গ্রিলের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান স্বামী-স্ত্রী কেউ আর বেঁচে নেই।’

 

মোহাম্মদ বাসেদ মিয়া আরও বলেন, ‘নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি মাত্র ২ মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করে তারা। স্বামী মোটরসাইকেল মেকানিকের একটি গ্যারেজের মালিক ছিল। আর তার স্ত্রী গৃহিণী হিসেবেই বাসায় থাকত। আমাদের ধারণা পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।