Sunday, 8 November 2026
শিরোনাম
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার জামালপুরে মুখোশ পরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ‘শেখ হাসিনা ফিরবেই’ ব্যানারে যুবলীগের শতাধিক নেতাকর্মীর মিছিল
এক্সক্লসিভ

রাজধানীতে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২২

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজধানীতে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২২

রাজধানীর মোহাম্মদপুর থেকে ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রোববার  দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিনে এবং রাতে মোহাম্মদপুর এলাকাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল অভিযান পরিচালনা করে। এ অভিযানে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সাগর, আদম ব্যাপারী সেলিম ও দুর্ধর্ষ রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিমকে আটক করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, রোববার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও জেনেভা ক্যাম্প এলাকা থেকে খুনের আসামিসহ ছিনতাই, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত মোট ২২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন গত সপ্তাহে ভাইরাল হওয়া এক নারীকে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন।

 

গত কয়েকদিন ধরে ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারে গতকাল রোববার থেকে মোহাম্মদপুরে দুটি অস্থায়ী সেনা ক্যাম্প বসানো হয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।