Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

রাজধানীতে বিদ্যুৎ বিল দিতে গিয়ে যুবক নিখোঁজ, থানায় জিডি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজধানীতে বিদ্যুৎ বিল দিতে গিয়ে যুবক নিখোঁজ, থানায় জিডি

রাজধানীর মিরপুরে বিদ্যুৎ বিল দিতে গিয়ে সুব্রত পাড় (২৪) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে বুধবার (২৯ মে) দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জিডিতে নিখোঁজ হওয়া সুব্রতের মা হাসি পাড় বলেন, সুব্রত গত ১০ বছর যাবত তার খালা কাজলরানী রায়’র বাসায় বসবাস করতেন। গত ২৬ তারিখ সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান তিনি।

এরপর সোয়া এগারোটার দিকে আব্দুল আওয়াল ভুইয়া নামক এক ব্যক্তির সাথে ফোনে কথা বলেন সুব্রত। তিনি সুব্রতকে ডেসকো অফিসে বিদ্যুৎ বিল দিয়ে আসার কথা বলেন। সে উদ্দেশেই বের হয় সুব্রত। তবে, এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। মুঠোফোনে কল দিয়েও বন্ধ পাওয়া যায়।

ঘটনা শুনে তার মা গ্রাম থেকে ঢাকায় আসেন এবং থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে আরও উল্লেখ ছিল, সেদিন সুব্রত পাড়ের পরনে অ্যাশ রঙের টি শার্ট ও ব্লু রঙের জিন্স প্যান্ট ছিল। তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।