Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

admin • 29 Nov 2024, 10:25 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় বলেন, মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ঐ ব্যক্তি। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।