Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস খাদে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস খাদে

চট্টগ্রাম থেকে রাঙামাটি আসা পর্যটকবাহী একটি বাস আনুমানিক ৪০ ফুট গভীর খাদে পড়ে অন্ততপক্ষে সাত পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙ্গামাটি ঝুলন্ত সেতু পর্যটন বিজিবি ক‍্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, বাসটি ৪০ জন পর্যটক নিয়ে চট্টগ্রামের পূর্ব মাদার বাড়ি রাবেয়া ওয়ার্কসপ থেকে সকালে রাঙামাটি আসে। রাঙামাটি ভ্রমণ শেষে বিকালে চট্টগ্রামে যাওয়ার পথে বাসটি ব্যাক গিয়ার দিলে প্রায় ৪০ ফুট খাদে পড়ে যায়।

রাঙামাটি ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় বাসে আটকে পড়া তিন যাত্রীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, পর্যটকবাসী বাস দুর্ঘটনায় সাত জনকে জরুরি বিভাগে আনা হয়। আসমা আক্তার (৪০) নামে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।