Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

রবিবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রবিবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিষিদ্ধ সংক্রান্ত আইনের বিরুদ্ধে চীনা কম্পানিটির করা আপিল খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে,আজ ( ১৭ জানুয়ারী ) শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক প্যানেল টিকটক নিষিদ্ধের ব্যাপারে সর্বসম্মত রায় দিয়েছেন।

 

রায়ে আদালত বলেছেন, ডিজিটাল যুগে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ এবং পর্যালোচনা করা অ্যাপ কম্পানিগুলোর একটি সাধারণ চর্চা। কিন্তু টিকটক যে মাত্রায় তা করে এবং বিদেশি শত্রুদের হাতে এর নিয়ন্ত্রণ থাকার যে ঝুঁকি তাতে জাতীয় নিরাপত্তার খাতিরে এ কম্পানির ক্ষেত্রে সরকারের ভিন্ন আচরণকে ন্যায্যতা দেয়।

 

মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে একটি আইন পাস করেন। এতে বলা হয়, ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা চীনের পেরেন্ট কম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।

 

এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল টিকটক। তবে আদালত সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।