Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

রংপুরে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দিচ্ছে টিসিবি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রংপুরে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দিচ্ছে টিসিবি

রংপুরে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে রংপুর নগরীর রাধাবল্লভে ডায়াবেটিক সমিতির কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, রংপুর জেলায় সুশৃঙ্খলভাবে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। ভর্তুকি মূল্যে চালসহ এসব পণ্য পেয়ে উপকারভোগী মানুষ খুবই আনন্দিত।

 

তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে এ পদক্ষেপ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসনের মনিটরিং টিম মাঠে কাজ করছে।

 

মোবাশ্বের হাসান আরও জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত রংপুর সিটি কর্পোরেশন, ৩টি পৌরসভা, ৮টি উপজেলার ২ লাখ ৮৫ হাজার ৩১২ পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে কার্ডধারী প্রতি ৪৭০ টাকার প্যাকেজে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুরের ডাল বিক্রি করা হচ্ছে।

 

ইতোমধ্যে রংপুর জেলায় ১৪ ধাপে উপকারভোগীদের মাঝে ৩ হাজার ৭০৯ মেট্রিক টন চিনি, ৭ হাজার ৯৮৯ মেট্রিক টন মসুর ডাল, ৭৯ লাখ ৮৮ হাজার ৭৩৬ লিটার সয়াবিন তেল, ৮৫৬ টন ছোলা, ১২৩ টন পেঁয়াজ, ১ হাজার ৪২৭ টন চাল বিক্রি করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লি­উ এম রায়হান শাহ, সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, টিসিবির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শফিকুল ইসলাম, সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ অন্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।