Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, দুজনের মৃত্যু

admin • 08 Dec 2024, 02:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, দুজনের মৃত্যু

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, শেখ রুমেলের মা মেহেরুন্নেসা ও চাচী ফুলেছা বেগম। অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

 

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান, রাতে মোস্তফাপুর গ্রামে শেখ রুমেলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস।

 

এসময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে আগুনের ধোঁয়ায় অজ্ঞানরত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তারা কাজ করছে বলেও জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।