Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মোংলায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে জনসমাবেশ

admin • 27 Dec 2024, 09:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মোংলায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে জনসমাবেশ

মোংলায় রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে মোংলার নারিকেলতলায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উক্ত জনসমাবেশে পশুর রিভার ওয়াটারকিপার সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী।

 

এসময় প্রধান বক্তা হিসবে উপস্থিত ছিলেন ধরার সদস্য সচিব বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল

 

জনসমাবেশ বক্তারা বলেন, সুন্দরবন বিনাশী রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র এই মুহূর্তে বন্ধ করুন। ভারতের স্বার্থে বনবিনাশী এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান সিইজিআইএসের প্রতিবেদনে বলা হয়েছে পশুর নদীতে বিষাক্ত পারদের মাত্রা এখন অনুমোদিত মাত্রার চেয়ে দশ গুণ।

 

সুন্দরবনের প্রাণ পশুর নদ দূষণের ফলে মাছসহ জলজপ্রাণীর অস্তিত্ব হুমকির মুখে। ধরিত্রী বাঁচাতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতার কোনো বিকল্প নেই। রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প নবায়নযোগ্য সোলার সিস্টেম চালু করুন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।