Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

জামালপুরের মেলান্দহে স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মির্জা আজম অডিটোরিয়াম চত্বরে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে ভাবগাম্ভীর্যের সঙ্গে এ শোক দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০-টা দিকে উপজেলার মির্জা আজম অডিটোরিয়াম চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন, সরকারী-বেসরকারী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর মির্জা আজম অডিটোরিয়াম হলরুমে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যূথি, পৌর আ.লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: মো. ইউনুস আলী।

 

মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম প্রমুখ।

 

দিনব্যাপী এ শোক দিবসের নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর নির্মিত বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শন, মসজিদ মন্দির সহধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত। দিনব্যাপী এ অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ উপজেলার সর্বস্তরের মানুষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।