Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

মেলান্দহে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মেলান্দহে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার এক মাদক কারবারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (২৪ জুন) সকালে গ্রেপ্তারকৃত মোঃ রইচ উদ্দিন (৫০) কে মেলান্দহ থানা পুলিশ আদালতে পাঠালে আইনী প্রক্রিয়ায় তাকে কারাগারে পাঠায় আদালত।

এর আগে রোববার (২৩ জুন) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ রইচ উদ্দিন (৫০) উপজেলার চর সগুনা এলাকার এলাকার মোঃ লোকমানের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার চর সগুনা এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদের নির্দেশনায় উপ-পরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় (এএসআই নিঃ) অরুন কুমার দাস, কনস্টেবল মোঃ জাহাঙ্গীর ও মোঃ নাজিম বিকাল সাড়ে-টা দিকে অভিযান চালায়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তারকৃত রইচ দৌড়ে পালানোর সময় তাকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশী করে প্লাষ্টিকের বাজার ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা যার আনুমানিক ১২ মূল্য হাজার জব্দ করা হয়।

এ ঘটনায় অভিযান চালানো উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬ (১) সারণির ১৯(ক) ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।