জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালায়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারী) আয়োজক কমিটি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তারা জানান, সেদিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ওই বিদ্যালয়ের প্রায় ২ সহাস্রাধিক সাবেক বর্তমান শিক্ষার্থীর মিলনমেলা ঘটবে। কর্মের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া বহুদিন পর সহপাঠীদের সঙ্গে সাক্ষাতে একটি আবেগময় স্মৃতি অধ্যায় সূচনা ঘটাতে প্রহর গুনছি। এ আয়োজনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি।
এছাড়াও অনুষ্ঠানে এতে বক্তব্যে রাখবেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এডি: ডিআইজি মিজানুর রহমান, কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, সহ উচ্চপর্যায়ের প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের গুণীজনেরা।
আলোচনা সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন সংগীতশিল্পী টুটুল,তমা,কনা,লায়লা সহ দেশের সাড়া জাগানো শিল্পীরা। অনুষ্ঠানটিকে সার্থক করে তুলতে সকলের সহযোগীতা কামনা করেছেন আয়োজক কমিটির রইচ উদ্দিন, বিপ্লব সর্দার,মামুন অর রশিদ সরকার প্রমুখ।





