Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে ফেরা হলো না বৃদ্ধার

admin • 22 Jun 2024, 08:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে ফেরা হলো না বৃদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে অটোভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হাজেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হাজেরা বেগম বাট্টাজোড় পশ্চিম পাড়া তালুকবাড়ির মোয়াজ্জেম হোসেন জজ তালুকদারের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে শ্রীবরদী উপজেলার মেয়ে জামাই বাড়ি থেকে অটোভ্যানে চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন হাজেরা বেগম। তিনি অটোভ্যানে করে চন্দ্রাবাজ এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত হাজেরা বেগমের ওড়না চলন্ত অটোভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি মারাত্মকভাবে আহত হন। এসময় আহত অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যুর ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।