Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, প্রতিমাসে মিলবে ১০ হাজার টাকা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, প্রতিমাসে মিলবে ১০ হাজার টাকা

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) ইন্টার্নশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই ইন্টার্নশিপের জন্য অ্যাপিয়ার্ড শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপের সময় প্রার্থীদের ভাতা দেয়া হবে।

 

উচ্চশিক্ষায় পড়ুয়া শিক্ষার্থীদের সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার নীতিমালা–২০২৩-এর গেজেট অনুযায়ী শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ পাবেন।

 

ইন্টার্নশিপের নাম:  (ক) অটোমেটিক ফেয়ার কালেকশন, টেলিকম, সিগন্যালিং অ্যান্ড প্ল্যাটফরম স্ক্রিন ডোর। (খ) রোলিং স্টক টেকনোলজি।

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অ্যাপিয়ার্ড (ফলাফলে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা) সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে।

ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগদাতার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ক্লিক করুন এখানে। ভাতা: ইন্টার্নশিপের সময় প্রতি মাসে ১০ হাজার টাকা দেয়া হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আবেদনপত্র পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। ‘ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল প্রশাসনিক ভবন, লেভেল-৫, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০’ বরাবর পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর, ২০২৪
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।