Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেঘনায় বালু উত্তোলনের সময় দশ ড্রেজারসহ আটক ৪৩

admin • 06 Jul 2024, 07:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেঘনায় বালু উত্তোলনের সময় দশ ড্রেজারসহ আটক ৪৩

চাঁদপুরের মতলব উত্তরের নাসিরাকান্দি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দশটি ড্রেজার, একটি বাল্বহেড ও দুইটি স্পিডবোটসহ ৪৩ শ্রমিককে আটক করেছে প্রশাসন।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। এ অভিযানের নেতৃত্ব দেন মতলব উত্তরের সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা।

এ বিষয়ে মোহনপুর নৌ-পুলিশের ইনচার্জ কামরুজ্জামান জানান, মেঘনা নদীর নাসিরাকান্দি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১০টি ড্রেজার, ১টি বাল্কহেড, ২টি স্পিডবোটসহ ৪৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রীয়াধীন রয়েছে। ওই সময় তাদের কাছে অবৈধ বালু বিক্রয় বাবদ ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।