Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

মিরপুরে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ : ৫০০ শ্রমিককে আসামি করে মামলা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মিরপুরে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ : ৫০০ শ্রমিককে আসামি করে মামলা

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে গতকাল বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে।  শুক্রবার (১ নভেম্বর) সকালে ঢাকার কাফরুল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

 

 এর আগে গতকাল সকালে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুই পোশাকশ্রমিক হলেন আল আমিন (১৮) ও ঝুমা আক্তার (১৫)। এ সময় বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা পুলিশের একটি ও সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দেন।

 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মুস্তফা গণমাধ্যমকে বলেন, অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ শ্রমিককে আসামি করা মামলা হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

উল্লেখ্য, মিরপুর ১৪ নম্বর-সংলগ্ন পুরোনো কচুক্ষেত এলাকার প্রধান সড়কের পাশে ক্রিয়েটিভ ডিজাইনারস লিমিটেড (সিডিএল) নামের পোশাক কারখানার শ্রমিকেরা ‘কাজ না করলে বেতন নয়’ নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা কারখানার ওই নোটিশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন।

 

একপর্যায়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।