Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মায়ের হাতে শিশু খুন!

admin • 16 Aug 2023, 03:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মায়ের হাতে শিশু খুন!

মৌলভীবাজারের রাজনগরে মায়ের হাতে আমির হাসান জয় নামের ১২ বছরের এক শিশু খুন হয়েছে। আজ বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দ্রানগর পান পুঞ্জি (যাদুরগুল) গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশু যাদুরগুল গ্রামের আসলাম আলীর ছেলে। সে ফেঞ্চুগঞ্জের শাহজালাল এনজিএফ হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমদ নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার সকাল ৮ টার দিকে শিশু আমিরুল হাসান জয়কে তার মা সুহানা বেগম (৪০) মোবাইল দেখতে নিষেধ করেন। পরে মা ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়।

 

এর জেরে মা সুহানা বেগম শিশু আমিরুল হাসান জয়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় শিশুটির মা সুহেনা বেগমকে আটক করেছে পুলিশ।

 

রাজনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।