Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

মায়ের সঙ্গে অভিমানে মেয়ের আত্মহত্যা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মায়ের সঙ্গে অভিমানে মেয়ের আত্মহত্যা

রাজধানীর মুগদা থানা এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে তামান্না আক্তার (২৭) নামে এক নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

শনিবার (১১ ফেব্রুয়ারি) মান্ডা এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় বলে জানান মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পারি কিছুদিন আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয় এই নারীর। বিষয়টি নিয়ে তার মায়ের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। সকালে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।

এসআই আবু সালেহ বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।