Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদরাসার পরিচালকের বলাৎকারের শিকার হয়ে ১২ বছরের ছাত্রের মৃত্যু!

admin • 26 Aug 2023, 08:33 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাদরাসার পরিচালকের বলাৎকারের শিকার হয়ে ১২ বছরের ছাত্রের মৃত্যু!

পটুয়াখালীর বাউফলের একটি মাদরাসা পরিচালকের বলাৎকারের শিকার হয়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের বড় ডালিমা মদিনাতুল উলুম কাওমিয়া হাফেজিয়া ও নুরানী কিন্ডারগার্টেন মাদরাসা এবং এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ সেলিম গাজীর (৪০) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। মৃত শিশু শিক্ষার্থীর নাম আল রাফি (১২)।

শুক্রবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়। শিশুটির দাদা আবদুল আলী আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওই মাদরাসার পরিচালক সেলিম গাজী গত ৪-৫ মাস ধরে শিক্ষার্থী রাফিকে বলাৎকার করে আসছিলেন। ১৪-১৫ দিন আগে রাফি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়।

এরপর রাফির বাবা রেজাউল করিম ছেলেকে চিকিৎসার জন্য ঢাকা মহাখালী ক্যানসার হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর দেখা যায়, দীর্ঘদিন ধরে তাকে শারীরিক নির্যাতন করায় তার মলদ্বারের ঘা থেকে ক্যানসার হয় এবং তা রক্তে ছড়িয়ে পড়ে।

পরে রাফি মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মারা যায়। সে ওই হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন ছিল। এঘটনায় রাফির বাবা ও মায়ের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার পর ওই মাদরাসার পরিচালক সেলিম গাজী গা ঢাকা দিয়েছেন।

নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহাসিন বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ ঘটনার বিচার দাবি করছি।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, বিষয়টি তিনি অবহিত নন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।