Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

মাকে বাঁচাতে ছেলের কিডনি দান

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মাকে বাঁচাতে ছেলের কিডনি দান

‘মা’ এক অক্ষরের শব্দ। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারেন। নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন বাঁচিয়েছেন এমনও অনেক নজির রয়েছে। কিন্তু ছেলে মাকে বাঁচাতে কিডনি দেন এমন ঘটনা বিরল।

 

আর মায়ের প্রতি ভালোবাসা থেকে এমনটাই করতে যাচ্ছেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী মো: মেহেদী হাসান। তবুও অর্থের অভাবে থেমে আছে প্রতিসস্থাপন। কিন্তু এর জন্য ৬০ লাখ টাকারও বেশি প্রয়োজন।

 

রংপুরের জেলার,তাজহাট থানার ,মোল্লা পড়া গ্রামের বাসিন্দা মো: ইয়াছিন আলীর (৫৫) ছোট ছেলে মো: মেহেদী হাসান (২২) । মেহেদী বলেন , 'অভাবী সংসারে অনেক কষ্টে বন্ধু - বান্ধবের সহযোগিতায় প্রায় ২ লাখ টাকা যোগাড় করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমার মায়ের কিডনি ও লিভার প্রতিসস্থাপন করা অতীবও জুরুরি । কিন্তু এর জন্য ৬০ লাখ টাকারও বেশি প্রয়োজন।

 

মেহেদী আরো বলেন,'আমার মাকে বাঁচাতে চাই' আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের একজন শিক্ষার্থী। আমার মা মোছাঃ মোবাশ্বেরা বেগম (৫০) গত পাঁচ বছর ধরে কিডনি ও লিভারের রোগে ভুগছেন।

 

আমার বাবার জমি-জমা যা ছিল এমনকি গ্রামের বাড়ীভিটাসহ বিক্রি করে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা সংকুলাণ দেয়া সম্ভব হচ্ছে না। এই অর্থের জন্য আপনাদের সকলের সাহায্যের প্রয়োজন।

 

কিডনী দাতা আমি নিজে কিন্তু আমি আপনাদের নিকট আমার জন্য না, আমার মায়ের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়েছি । মা ছাড়া সন্তানের নিজের জীবন কল্পনা করা কিরূপ ও কঠিন। আশা করি মানবিক বিষয়টি আপনারা সকলেই অনুধাবন করতে পারবেন । আমি আমার স্নেহতায়ী মাকে আমি বাঁচাতে চাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমার মাকে বাঁচাতে আমাকে সাহায্য করুণ।

আর্থিক সাহায্যের জন্য - বিকাশঃ 01797796588 /01827669566 ;নগদঃ 01749125919;রকেটঃ 01521577838 ব্যাংক একাউন্ট : এন আর বিসি ব্যাংক লিমিটেড- NRBC Bank account No: 01303110001290  জনতা ব্যাংক লিমিটেড -Janata Bank account No: 0100220765827

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।