Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

মহাসড়কে অবৈধভাবে টোল আদায়, র‍্যাবের অভিযানে আটক ৬

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মহাসড়কে অবৈধভাবে টোল আদায়, র‍্যাবের অভিযানে আটক ৬

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে মহাসড়কে অবৈধভাবে বিভিন্ন পরিবহন থেকে টোল আদায়ের দায়ে ছয় জনকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় দেবীগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩ এর একটি টিম। অভিযানে অবৈধভাবে টোল আদায়ের সাথে জড়িত থাকায় ছয় জনকে আটক করে র‍্যাব। পরে শুক্রবার দিবাগত রাত ২টায় দেবীগঞ্জ থানায় আটককৃতদের হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- পৌরশহরের নতুনবন্দর এলাকার নজরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন, কলেজ পাড়া এলাকার হোসেন আলীর ছেলে সোহাগ আলী, দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকার ঢাকাইয়াপাড়ার ওয়াজেদ আলীর ছেলে মুক্তার আলী, কামারপাড়ার মানিক মিয়ার ছেলে শামীম হাসান, জহিরুল ইসলামের ছেলে হাসিবুল ও সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবার বারঘরিয়াপাড়া এলাকার আবু নাসেরের ছেলে মাজেদুল ইসলাম।

র‍্যাব-১৩ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘ দিন থেকে দেবীগঞ্জ পৌরশহরের বিভিন্ন পয়েন্টে ব্যাটারিচালিত ভ্যান, রিক্সা, থ্রি হুইলার থেকে অবৈধ ভাবে টোল আদায় করা হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব এই অভিযান পরিচালনা করে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় অভিযান চালিয়ে পৌরশহরে টোল আদায়ের বিভিন্ন পয়েন্ট থেকে ছয়জনকে আটক করে র‍্যাব। এই সময় তাদের নিকট থেকে চাঁদা আদায়ের রশিদ, চাঁদার টাকা ও সাথে থাকা দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। সড়ক মহাসড়কে অবৈধ চাঁদাবাজি কঠোর ভাবে দমন করা হবে।

এই ঘটনায় র‍্যাব-১৩ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আল মাসুদ বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।