Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

মগবাজারে বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মগবাজারে বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর মগবাজার আউটার সার্কুলার রোডে ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে শেমা বেগম (২৬) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই বাসার দুই সিকিউরিটি গার্ড সম্রাট ও খোকন বলেন, আমরা দুজন নিচে ডিউটি করছিলাম। এসময় হঠাৎ করে একটি শব্দ পাই। পরে গিয়ে দেখি, ওই বাসার পঞ্চম তলার গৃহকর্তা বৃদ্ধ আহমেদ আজমের বাসার গৃহকর্মী রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারা বলেন, এক সপ্তাহ হলো শেমা বেগম বৃদ্ধ আহমেদ আজমের বাসায় গৃহকর্মীর কাজের জন্য এসেছেন। তার কাছে একটি জাতীয় পরিচয়পত্র পেয়েছি। সেটি দেখে জানতে পারি, তার বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার জামলাবাজ গ্রামে। তিনি ওই এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে। ওই গৃহকর্তা ও গৃহকর্ত্রী দুজনেই বৃদ্ধ। এই বাসায় অন্য কোনো পুরুষ বা ছেলে থাকে না। শেমা নিজে লাফ দিয়ে পড়েছেন, নাকি অন্য কোনোভাবে পড়ে গেছেন, তা এখনও জানতে পারিনি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার দুই সিকিউরিটি গার্ডকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।