Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ভোটার নেই, ঘুমাচ্ছেন পোলিং এজেন্ট

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভোটার নেই, ঘুমাচ্ছেন পোলিং এজেন্ট

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের ভোটগ্রহণ চলছে। এতে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা একদম কমে গেছে। বুধবার (২৯ মে) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার বল্লভপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা গেছে।

ওই কেন্দ্রের ৫নং বুথে গিয়ে দেখা যায়, টিউবওয়েল প্রতীকের পোলিং এজেন্ট মো. রাসেল মিয়া তার সামনে থাকা টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। তার সঙ্গে থাকা অন্য এজেন্ট ও পোলিং অফিসাররা খোশগল্পে মেতেছেন।

ওই বুথের সহকারী প্রিসাইডিং অফিসারের দাবি, অনেকক্ষণ হয়ে গেল ভোটার আসে না। তীব্র গরমে অতিষ্ঠ বুথের সবাই। ভোটকক্ষে বৈদ্যুতিক সংযোগ না থাকায় আরো বেশি বিপাকে পড়েছেন তারা।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুজিবুর রহমান বলেন, সকালের দিকে ভোটারের কিছুটা চাপ ছিল। এখন সে তুলনায় কম। কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬২৯ জন। দুপুর সোয়া ১টা পর্যন্ত ভোট পড়েছে ৮৪০টি।

প্রসঙ্গত, কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোটভাই মামুনুর রশিদ আনারস প্রতীকে এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন ভোটাররা। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ৭৪৬ জন ভোটার রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।