Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের

সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা এবং ভুয়া লোক যাতে এ পেশাকে অসম্মান করতে না পারে, সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার (২৬ মে) সকালে সেগুনবাগিচায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই, এমন অনেকেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে।

এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

ডিজিটাল অ্যাক্টের নামে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে এবং থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

 

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ঐক্য ধরে রাখতে পারলে শক্তিশালী হবেন পেশাজীবীরা।  আমাদের পেশাজীবীদের মধ্যে একতা নেই। দলমতের ঊর্ধ্বে থেকে সাংবাদিকদের কাজ করার আহবান জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।