Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হলেন শিবপুর উপজেলা আ.লীগের সভাপতি মুহসীন নাজির

admin • 07 Aug 2023, 04:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হলেন শিবপুর উপজেলা আ.লীগের সভাপতি মুহসীন নাজির

ভারমুক্ত হয়ে শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হলেন মুহসীন নাজির। তিনি বিগত দেড় বছরেরও অধিক সময় যাবৎ শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

রবিবার ( ৬ আগস্ট) গণভবনে আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামলীগের সভাপতি শেখ হাসিনা সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করা সকলকে ভারমুক্ত করে দেওয়ার ঘোষনা দিয়েছেন।

এখন থেকে তারা সবাই সভাপতির/সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। আর এই খবরে এখন উচ্ছ্বসিত শিবপুরের দলীয় নেতাকর্মীরা। মহসিন নাজির এর নেতৃত্বে শিবপুর উপজেলা আওয়ামীলীগ বিগত সময়ের চাইতে অনেক বেশি সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ বলে মনে করেন তৃণমূল নেতাকর্মীরা।

উল্লেখ্য গত ২০২১ সালের ৬ ডিসেম্বর নানা অনিয়মের অভিযোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ থেকে হারুনুর রশীদ খানকে অব্যাহতি দিয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মুহসীন নাজিরকে দায়িত্ব দেয় নরসিংদী জেলা আওয়ামীলীগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।