Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত : রিজভী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত : রিজভী

দুইটি পাসপোর্ট বাতিল হওয়ার পরও ভারত কীসের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা ভারতকে কী দিয়েছেন যে তারা তার প্রেমে বিগলিত?

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী ভারত শেখ হাসিনার প্রিয় দেশ ছিল। তিনি বলেছিলেন, আমি যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে।’ শেখ হাসিনা কী দিয়েছেন ভারতকে, যে ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত?

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আরও বলেন, শেখ হাসিনার দুটি পাসপোর্ট বাতিল হয়ে গেছে। তাহলে কোন পার্সপোর্টের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত। অন্তবর্তীকালীন সরকার বিচারের জন্য শেখ হাসিনাকে ভারতকে দেশে পাঠানোর আবেদন করলেও ভারত সরকার তাকে না পাঠিয়ে উল্টো ভিসার মেয়াদ বাড়িয়ে পুরস্কৃত করেছে।

 

রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ হাসিনা এদেশের মানুষকে নির্বিঘ্নে শান্তিতে থাকতে দেয়নি। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে আজীবন এ দেশের সম্রাজ্ঞী মহারানি হয়ে থাকতে চেয়েছিলেন। আর এরজন্য তিনি তার মনের মত করে পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।