Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় না: সৈয়দা রিজওয়ানা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় না: সৈয়দা রিজওয়ানা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এখন পর্যন্ত ভারতের অবস্থান দেখে মনে হচ্ছে দেশটি তাকে ফেরত পাঠাতে চায় না। তবুও তাকে দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রাখবে সরকার— এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে পাহাড় কাটা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে এ নিয়ে আলোচনা হবে। সব দল সংস্কারের ধারণা গ্রহণ করেছে। যেকোনো রাজনৈতিক দল তাদের মতামত দিতে পারে। এ সময় সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও বিচার সামান্তরালে চলছে বলেও মন্তব্য করেন তিনি।

 

সংস্কার করে জুলাই-আগষ্টের মধ্যে নির্বাচন সম্ভব কি না এমন প্রশ্নে পরিবেশ উপদেষ্টা বলেন, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য প্রয়োজন। সবকিছু ঐক্যমতের ভিত্তিতেই হবে।

 

পানিবন্টন চুক্তি নিয়ে তিনি বলেন, সকল অভিন্ন নদীতে পানির স্বার্থ রক্ষা করতে হবে। এর আগে গঙ্গা চুক্তি রিনিউ করা হয়েছে। আশা করছি আবারও রিনিউ করা হবে। তিস্তা প্রকল্পে যে দেশই সহযোগিতা করুক না কেন, তা জনগণের সাথে আলোচনা করা উচিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।